মিন্টু
শাহজাদা
শহরে আসিযাছি আমি বহুদিন;
পৃথিবীর কোল হতে
ধান-পাটের ক্ষেত ফেলায়ে আসিযাছি
এইসকল ইট-পাথরের দেশে।
ইটের দালান হতে ক্ষেতের পথ
কি ভাল? দ্বিধা-দ্বন্দের অবসান
হইবে কবে? মানুষেরাও আসিতেছে
বার বার, হকচকিত হয়ে!
গাঁয়ের ফড়িঙেরা আসিবেনা বলে
কিছু মানুষেরাও আসিবেনা আর;
পুব কোণার পুকুর ঘাটের তামাটে
রঙের ন্যাংটা বালকেরাও আসিবেনা
সোনালি ধানের ক্ষেতে পোকামাকড়েরা
বাসা বাঁধিতেছে বলে।
গাটের হাটে বেপারীদের মুখে
পান-জর্দার ঘ্রান ডাকিবে আবার,
পাটের ক্ষেতে ছ্যাংগার বাসা
ভাঙিবার মানুষেরাও আসিবেনা।
পৃথিবীতে জীবনের সাধ পাইবার
পর ভাত রাধুনী রমনীরাও
জলন্ত উনুনের পাশে পাটের
আঁশ ছড়াইবে, চুল শুকাইবার আগে;
পৃথিবীর কোল হতে ধান-পাটের
ক্ষেত ফেলায়ে আসিবেনা কোনদিন।
১৮/১০/২০১৬
মোহাম্মদপুর,
ঢাকা।
দারুন হয়েছে। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা গর্বিত।
উত্তরমুছুনধন্যবাদ প্রিয় ভাই। শুভকামনা।
মুছুনদারুন হয়েছে। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা গর্বিত।
উত্তরমুছুন