সূচীপত্র

সিনেমা রিভিউ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সিনেমা রিভিউ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, আগস্ট ১৮, ২০১৭

জার্মান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্ল্যাক রাইডার (১৯৯২)’ এবং আমাদের সাম্প্রদায়িকতা



মিন্টু শাহজাদা 

ব্ল্যাক রাইডার (Black Rider) পেপে ডানকুয়ার্ট (Pepe Danquart) পরিচালিত ১৯৯২ সালের একটি জার্মান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটির মূল নাম শোয়ার্জফাহরার (Schwarzfahrer)। ইংরেজিতে জার্মান শব্দ ‘Schwarzfahrer’ এর শাব্দিক অর্থ ‘fare dodger’, বাংলায় যার মানে দাঁড়ায়,  ‘সুকৌশলে যে ব্যক্তি গাড়ি ভাড়া ফাঁকি দেয়।’ তবে জার্মানিতে Schwarzfahrer শব্দ দ্বারা মূলত বোঝানো হয় Black Rider বা কৃষ্ণাঙ্গ যাত্রীদেরকে। নামকরণের মধ্যেই এ ছবির মূল বার্তা অনুধাবনীয়। সম্পূর্ণ সাদা-কালো এ ছবিটি ১৯৯৪ সালে বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ ছোটছবি ক্যাটাগরিতে অস্কার পুরস্কার লাভ করে।

শনিবার, মে ১৩, ২০১৭

মেক্সিকান চলচ্চিত্র ‘বাবেল (২০০৬)’


মিন্টু শাহজাদা

আজ দেখলাম Babel (2006) ছবিটি।Guillermo Arriaga এর চিত্রনাট্যে মেক্সিকান নির্মাতা Alejandro González Iñárritu এর পরিচালনায় ছবিটি নির্মিত হয়েছে। বাবেল দারুণ একটি ড্রামা ফিল্ম। মরক্কো, জাপান, মেক্সিকো এবং আমেরিকা এই চার দেশকে যুক্ত করে আলেহান্দ্রো গনজালেস ইনাররিতু এক অভূতপূর্ব চমক সৃষ্টি করেছেন।মরক্কো, জাপান এবং মেক্সিকোতে চিত্রায়িত তিনটি ছোট্ট নাটককে অদ্ভূতভাবে পরস্পরের সাথে সম্পর্কিত করে একটি অখন্ড চলচ্চিত্র সৃষ্টি করেছেন ইনাররিতু।

শুক্রবার, এপ্রিল ২১, ২০১৭

ইরানী চলচ্চিত্র ‘দি কাউ (১৯৬৯)’- সামাজিক সম্প্রীতির এক অনন্য দলিল


মিন্টু শাহজাদা
‘দি কাউ’ দারিয়ুস মেহরজুই এর পরিচালনায় ১৯৬৯ সালের ইরানী ছবি। এটি ইরানের একটি ক্লাসিক চলচ্চিত্র এবং বহুবিধ কারণে বিখ্যাত। গোলাম হোসেন সাঈদীর উপন্যাস ও চিত্রনাট্যে ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ইজ্জাতোলাহ এনতেজামি।বলা হয়ে থাকে যে, ১৯৬৪ সালে ইরানী সিনেমা শিল্পের যে নববিপ্লবের সূত্রপাত ঘটেছিল ‘দি কাউ’ তার প্রথম দিকের প্রতিনিধি।১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব